হুয়াওয়ে নোভা ৬ আসবে ৫জি সংস্করণে

২০ অক্টোবর, ২০১৯ ১৭:৪০  
আগামী বছর নোভা সিরিজের নতুন ফোন আনবে হুয়াওয়ে। ফোনটির মডেল হবে নোভা ৬। এবং আগামী বছরের আগে ফোনটি বাজারে আসবে না বলে মনে করছে সংশ্লিষ্টরা। তবে এর আগেই জনপ্রিয় টিপস্টার ইভান ব্লাস জানিয়েছেন, ফাইভজি সংস্করণ থাকবে ফোনটিতে। ফোনটির সাথে বেলং ৫০০০ মাল্টি মোড ফাইভজি মডেম যুক্ত হলে সর্বোচ্চ ৭.৫ গিগাবাইট পার সেকেন্ডে ফাইল ডাউনলোড করা যাবে। এবং প্রসেসরে থাকতে পারে কিরিন ৯৮০ বা ৯৯০ চিপসেট। ফোনটির সম্পর্কে জানতে হলে আরও কিছু দিন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। ডিজিবাংলা/প্রান্ত